সংগীত পরিচালক নীলাঞ্জনকে বিয়ে করলেন ইমন

প্রকৌশল নিউজ ডেস্ক :
প্রকৌশল নিউজ ডেস্ক :
প্রকাশিত: জানুয়ারী ৩১, ২০২১ ২০:৫৮:২৭  আপডেট :  জানুয়ারী ৩১, ২০২১ ২১:০৬:৫৬

সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষের সাথে গাঁটছড়া বাঁধলেন টলিউডের তারকা কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী।

রোববার (৩১ জানুয়ারি) মালা বদল করে রেজিস্ট্রি ম্যারেজ সেরেছেন তারা। ছবি প্রকাশ করে বিষয়টি ফেসবুকে জানিয়েছেন ইমন নিজেই। 

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘জাস্ট ম্যারিড’। তারপর থেকেই ভক্ত ও ঘনিষ্ঠদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন এই জনপ্রিয় গায়িকা।

ছবিতে কমলা সিল্ক শাড়ি গায়ে দেখা যাচ্ছে ইমনকে। আর নীলাঞ্জনের পরনে সাদা পাঞ্জাবি। নব-দম্পতিকে বেশ প্রাণবন্তর লাগছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কাগজে কলমে ইমন-নীলাঞ্জনের বিয়ে সম্পন্ন হলেও তাদের বিয়ের মূল আয়োজন রাখা হয়েছে আগামী ২ ফেব্রুয়ারি। সেদিন বন্ধু ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। তবে খুব বেশি অতিথি থাকছে না।

এর আগে গত বছরের অক্টোবরে নীলাঞ্জনের সঙ্গে বাগদান সেরেছিলেন ইমন। তবে করোনা মহামারি কারণে তাদের বিয়ের আয়োজনে দেরি হয়। 

২০১৭ সালে সেরা সংগীতশিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ইমন চক্রবর্তী। অন্যদিক সংগীত পরিচালক হিসেবে নীলাঞ্জন ঘোষের বেশ খ্যাতি রয়েছে।

প্রকৌশল নিউজ/এস