রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬ ১৭:১৯:২০

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ দুপুরে রাজধানীর স্বামীবাগে ঢাকার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব।

সেখানে রথযাত্রা উদ্বোধনী বক্তব্য শেষের দিকে প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত বাসায় নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে এখন বিশ্রামে আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এজেএ