সাঈদ খোকনের বিরুদ্ধে এক মামলা খারিজ, অপরটি প্রত্যাহার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুটি মামলার একটি খারিজ ও অপর আরেকটি মামলা প্রত্যাহার করেছেন আদালত। বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ বাদী কাজী আনিসুর রহমানের মামলাটি গ্রহণের কোনো উপাদান না থাকায় খারিজ করে দেন।
অপরদিকে বাদী অ্যাডভোকেট মো. সারোয়ার আলম মামলা প্রত্যাহারের আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেছেন।
