বিএনপি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চায়: আমিনুল হক
মাঠের ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দেরকে দিয়েই বিএনপি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চায় বলে জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
মাঠের ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দেরকে দিয়েই বিএনপি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চায় বলে জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি বলেন,আমরা চাই- জনগনের ভোটে বিএনপি সরকার গঠন করলে ভবিষ্যৎতে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এবং ক্রীড়াঙ্গনে যাতে আর কোন দলীয়করণ ও রাজনীতিকরণ করা না হয়।
আমিনুল হক বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফার রুপরেখা দিয়েছেন। সেখানেও ক্রীড়াঙ্গন সাংস্কৃতিক অঙ্গন ও যুবসমাজের কথা বলা হয়েছে।
খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি ও সুন্দর সমাজ গড়তে চাই উল্লেখ করে তিনি বলেন,আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং এদেশের সাধারণ মানুষ যারা রয়েছেন। সকলকে সাথে নিয়েই আমরা একটি সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি করার মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশে প্রতিষ্ঠিত করতে চাই।
আমিনুল হক বলেন, বর্তমানে চলমান ঢাকা মহানগর উত্তর জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের পরে আমরা পর্যায়ক্রমে ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের প্রত্যাকটি অঞ্চলে ফুটবল ক্রিকেট সহ অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে,সেগুলো ও আমরা শুরু করতে চাই। এভাবেই আমরা প্রত্যকটি খেলাকেই দেশের তৃনমুল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আয়োজনে-২৬ টি থানা নিয়ে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর তেজগাও ও বাড্ডা থানার খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় নেতা এমএ কাইয়ুম,ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান,যুগ্ম আহবায়ক ও টূর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক আক্তার হোসেন,মহানগর উত্তর বিএনপি সদস্য সমন্বয়ক জাহেদ পারভেজ চৌধুরী ছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি,এ বি এম এ রাজ্জাক,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,আতাউর রহমান,হাজী মোঃ ইউসুফ,মাহাবুব আলম মন্টু,মহানগর বিএনপি সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার,মহানগর সদস্য রেজাউর রহমান ফাহিম,হাফিজুল হাসান শুভ্র, নুরুল হুদা ভূঁইয়া নূরু,ইব্রাহিম খলিল,তাসলিমা রিতা প্রমুখ।