মহামায়া ইকো-পার্কে আরসিসি সিড়ি বেঞ্চসহ পিকনিক গ্রাউন্ড'র উদ্বোধন

মহামায়া ইকো-পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়ন প্রকল্প আরসিসি সিড়ি বেঞ্চসহ অবতরণ প্লাটফর্ম

মহামায়া ইকো-পার্কে আরসিসি সিড়ি বেঞ্চসহ পিকনিক গ্রাউন্ড'র উদ্বোধন

মহামায়া ইকো-পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়ন প্রকল্প আরসিসি সিড়ি বেঞ্চসহ অবতরণ প্লাটফর্ম ও রান্নাঘর শেডসহ পিকনিক গ্রাউন্ড এর শুভ উদ্বোধন করেন মহামায়া ইকো-পার্কের প্রকল্প পরিচালক ও চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী।

তিনি আজ মহামায়া ইকোপার্ক পরিদর্শনকালে পরবর্তীতে পার্ক অফিসের সামনে পলাশ চারা রোপন করে প্রকল্পের বৃক্ষ রোপণ উদ্বোধন করেন। এছাড়াও মহোদয় প্রকল্পের চলমান কাজ ডাস্টবিন, গোলঘর, ওয়াশরুম, পাকা রাস্তা, গাইড ওয়াল, বাউন্ডারি ওয়াল, টিকিট কাউন্টার সহ প্রধান গেট এর নির্মাণ কাজ পরিদর্শন করেন।