জাসাসের টেকনাফ উপজেলা কমিটি গঠন

জাসাসের টেকনাফ উপজেলা কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর টেকনাফ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সাইফুল ইসলামকে আহবায়ক, মেহেদী হাসান শুভকে সদস্য সচিব, আরমানুল হক নাহিদ,আরিফুল ইসলাম, জসীম উদ্দীনকে (রাজ) যুগ্ন আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

কক্সবাজার জেলা জাসাসের আহবায়ক নাছির উদ্দীন ও সদস্য সচিব আরাফাত সাইফুল আধর রবিবার (৯ জুলাই) এই কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটি সদস্যরা হলেন- জিয়াউর বশির শাহিন, ওমর ফারুক, জসীম উদ্দীন, মোহাম্মদ সওয়ার, নুরুল আবছার,মো: নুর ফয়েজ।