বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক পলাতক

নেত্রকোণার বারহাট্টায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে (৩৩) ধর্ষণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ ও মামলা দায়ের করা হয়েছে।

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক পলাতক

নেত্রকোণার বারহাট্টায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে (৩৩) ধর্ষণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ ও মামলা দায়ের করা হয়েছে। উপজেলার সাহতা ইউনিয়নের ডেমুরা  গ্রামে গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম মোঃ জাহেদ আলী (২২)। তিনি একই গ্রামের নওয়াব মিয়ার ছেলে। 

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিন্ত করেন।  মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ভুক্তভোগী বুদ্ধিপ্রতিবন্ধী নারী বাড়ির পাশে ঘুরাফেরা করছিলেন। এ সময় অভিযুক্ত জাহেদ আলী প্রথমে তাকে ইশারায় ডাকেন। তাতে সাড়া না দেওয়ায়, পরে টাকার লোভ দেখিয়ে কৌশলে তাকে একই গ্রামের কামাল মিয়ার রান্নাঘরে নিয়ে যান। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার বারহাট্টা থানায় লিখিত অভিযোগ জমা দেয়। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে ভুক্তভোগীর মা ফাতেমা আক্তার ৩০ জুলাই ২০২৬ বাদী হয়ে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জাহেদ আলী এলাকা ছেড়ে পলাতক রয়েছেন। 

বারহাট্টা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি আমলে নিয়ে মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেএএ