নরসিংদীতে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারের পাশে তারেক রহমান
চব্বিশের গণঅভ্যুত্থানে নরসিংদী জেলায় ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে নিহত শহীদ পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
চব্বিশের গণঅভ্যুত্থানে নরসিংদী জেলায় ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে নিহত শহীদ পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (অক্টোবর ১৭, ২০২৪) নরসিংদী জেলায় শহীদ পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করে তাদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ সকাল ১১টায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি প্রথমে গত ৫ আগস্ট পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের হামলায় নিহত জুনায়েদ আল হাবিবের বাসায় যান এবং তার পরিবারের প্রতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহমর্মিতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত হয়ে টানা ৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে গত ৭ অক্টোবর জুনায়েদ আল হাবিব মারা যান। শহীদ জুনায়েদ ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনের স্থানীয় সমন্বয়ক ও মরজাল ইউনিয়নের অন্যতম একজন ছাত্রদলকর্মী।
এদিকে, আজ বৃহস্পতিবার, বেলা ১২টায় নরসিংদীর রায়পুরা উপজেলায় মরজাল ইউনিয়ন বিএনপি অফিস সংলগ্ন এলাকায় ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে শহীদ রাহাত, শহীদ হাসান ও শহীদ রুস্তমের পরিবারের সাথে সাক্ষাৎ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র আহবায়ক খায়রুল কবির খোকন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মঞ্জুর এলাহি, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন।
এরপর আজ বৃহস্পতিবার, বিকেল ৩টায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি ছাত্র-জনতার গণআন্দলোনে শহীদ শিক্ষার্থী তাহমিদ তামিম (১৫)-এর পরিবারের সাথে সাক্ষাৎ করতে নরসিংদীতে সদর উপজেলার চিনিশপুরে তার বাসায় যান। সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ শহীদ শিক্ষার্থী তাহমিদ তামিম পরিবারের প্রতি জনাব তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
এদিকে, নরসিংদীর শিবপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ সিয়াম-এর কবর জেয়ারত ও দোয়া করেছে ‘আমরা বিএনপি পরিবার’।
এসময় আরও উপস্থিত ছিলেন- মৌলভীবাজার বিএনপি’র উপদেষ্টা ও কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ছাত্রদল নেতা শারিফুল ইসলাম, মশিউর রহমান মহান, মিজবাহ প্রমুখ।
এছাড়া নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ রনিসহ জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন