ঢাবি সাদা দলের নবনির্বাচিত কমিটির সাথে ভিসির সৌজন্য সাক্ষাৎ
গতকাল ঢাবি সাদা দলের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্য (একাডেমিক) ও কোষাধ্যক্ষ মহোদয়ের সাথে ফুল দিয়ে সৌজন্য সাক্ষাত করেন।
গতকাল ঢাবি সাদা দলের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্য (একাডেমিক) ও কোষাধ্যক্ষ মহোদয়ের সাথে ফুল দিয়ে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম-আহবায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মোঃ আবুল কালাম সরকার ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাদা দলের সদ্য সাবেক আহবায়ক অধ্যাপক মোঃ লুৎফুর রহমান, সদ্য সাবেক যুগ্ম-আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, আইবিএ ইউনিটের আহবায়ক অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের আহবায়ক অধ্যাপক সাইফুদ্দিন, কলা অনুষদের আহবায়ক অধ্যাপক এম এ কাউসার, বিজ্ঞান অনুষদের আহবায়ক অধ্যাপক ড. মোঃ আব্দুস সালাম, বিজনেস স্টাডিজ অনুষদের আহবায়ক অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম জাহিদ ও প্রতিনিধি অধ্যাপক মোঃ আল আমিন, জীব-বিজ্ঞান অনুষদের আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, ফার্মেসি অনুষদের আহবায়ক অধ্যাপক ড. আবু আসাদ চৌধুরী, ইঞ্জিনিয়ারিং অনুষদের আহবায়ক অধ্যাপক ড. আশিকুল আলম রানা, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের আহবায়ক অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আহবায়ক অধ্যাপক শাহ শামীম আহমেদ এবং আর্থ ও এনভায়রনমেন্টাল সাইন্স অনুষদের আহবায়ক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।