চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একজন জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই দাবি করেছেন, ২৪ বিলিয়ন ডলার ইরানের জব্দ করা সম্পদ ছাড়ের অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে তিনি বলেন, ট্রাম্প নাকি এই সিদ্ধান্ত প্রকাশ্যে ঘোষণা করতে চাননি। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চূড়ান্ত খসড়া শান্তি চুক্তিতে পৌঁছেছে, যা এখন বাস্তবায়নের খুব কাছাকাছি।

ইরানের মেহের নিউজ জানিয়েছে, প্রস্তাবিত ১৪ দফা চুক্তির খসড়ায় ৬০ দিনের আলোচনার সময়ের মধ্যে জব্দ করা অর্থ ছাড়ের বিষয়টি রয়েছে। এর মধ্যে কিছু অর্থ আলোচনার আগেই ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, কোনো চুক্তির বিনিময়ে ইরানকে আগেই অর্থ ছাড় দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা জানিয়েছেন, ইরান শর্ত পূরণ না করলে কোনো সম্পদই মুক্ত করা হবে না। ফলে দুই পক্ষের বক্তব্যে এখনো স্পষ্ট মতবিরোধ দেখা যাচ্ছে।