শিল্পকলায় শুরু হলো ৩দিনব্যাপী 'যাত্রা অভিনয় কর্মশালা'
আজ ২৯ মে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে নিবন্ধন প্রাপ্ত যাত্রাদলের শিল্পীদের সমন্বয়ে ৩দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
আজ ২৯ মে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে নিবন্ধন প্রাপ্ত যাত্রাদলের শিল্পীদের সমন্বয়ে ৩দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। ঢাকা বিভাগের মোট ৪০টি নিবন্ধিত যাত্রাদলের শিল্পীরা এতে অংশগ্রহণ করেন।
উক্ত 'যাত্রা অভিনয় কর্মশালা'টি শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির,উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন,বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি ভি,পি,বেলায়েত।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের কর্মকর্তা পুন্যলক্ষ চাকমা।
এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজা মোহাম্মদ আরিফ, সাংবাদিক, পালাকার,যাত্রা গবেষক এম,এ,মজিদ ও তাপস সরকার গৌর।