বিএমসিএস রাজধানীতে আয়োজন করতে যাচ্ছে "বগুড়া ফেস্ট-২০২৫"
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে সাংবাদিক সম্মলনের আয়োজন করেন বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি (বিএমসিএস)।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে সাংবাদিক সম্মলনের আয়োজন করেন বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি (বিএমসিএস)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, " বগুড়া ফেষ্ট ২০২৫ " উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন তিনি বলেন, বগুড়া জেলা বাংলাদেশের উত্তর -পশ্চিমবঙ্গ অঞ্চলের রাজশাহী বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা। সমতল ভূমির এই জেলাটি করতোয়া নদীর তীরে অবস্থিত। করতোয়া ছাড়াও নাগর, ইছামতী এবং যমুনা নদী প্রবাহিত হয় আমাদের পলি মাটির বুক চিরে। ১২টি উপজেলা নিয়ে গঠিত বগুড়ার ইতিহাস, সমৃদ্ধ ও গৌরবময়।
প্রাচীন পুন্ডুবর্ধন অঞ্চলের অন্তর্ভুক্ত বগুড়া জেলার মহাস্থানগড়ে প্রাচীন সভ্যতার যে নিদর্শন রয়েছে, সেটি প্রাচীন বাংলার প্রাচীনতম নগরী হিসেবে পরিচিত। এটি মৌর্য, গুপ্ত, পাল ও সেন যুগের শাসকদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামরিক কেন্দ্র ছিল। বগুড়ার অর্থনীতি কৃষিভিত্তিক। ধান ,আলু, শাকসবজি এবং পাট আমাদের প্রধান ফসল। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার ঘটেছে এখানে, বিশেষ করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ইলেকট্রনিক সামগ্রী উৎপাদন, এবং গার্মেন্টস শিল্পে বগুড়া শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও বিশেষভাবে উন্নত।
তিনি আরো বলেন,বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন উচ্চশিক্ষা ও কারিগরি প্রতিষ্ঠান রয়েছে। বগুড়ার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র মহাস্থানগড়, যা একটি প্রাচীন পত্নতাত্বিক স্থান। এছাড়া করোতোয়া নদীর তীর, ভাসু বিহার, গোবিন্দভিটা প্রভৃতি স্থাপত্যিক নিদর্শন বগুড়া পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু। বগুড়ার মানুষ সাংস্কৃতিক দিক থেকে ও অনেক সমৃদ্ধ। এই জেলায় বাউল গান, পালা গান এবং যাত্রাপালা জনপ্রিয়তা রয়েছে ।
এছাড়াও গ্রামীণ মেলা, পিঠা উৎসব এবং ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান বগুড়ার সংস্কৃতির অন্যতম অংশ। আমরা ঢাকাস্থ বগুড়ার সাংবাদিক,সাহিত্যিক ,শিল্পিরা একত্রিত হয়েছি, আমাদের মাটির টানে, ভাষার টানে,আমাদের সাংস্কৃতি আর ঐতিহ্যের টানে আমরা বগুড়াকে ধারণ করি। বগুড়াকে নিয়ে আমরা স্বপ্ন দেখি।
বগুড়ার আগামীর প্রজন্ম আর প্রবীণদের সাথে নিয়ে এমন একটি সংগঠন করতে চাই যেই সংগঠন কাজ করবে ,সমৃদ্ধ বগুড়া গড়তে অর্থপূর্ণ এবং কল্যাণ্য মূলক উদ্যোগের মধ্য দিয়ে। সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন,আগামী ২৮ শে ফেব্রুয়ারি বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি আয়োজন করতে যাচ্ছে প্রথম মিলন মেলা "বগুড়া ফেস্ট ২০২৫" ।
বনানী বি ব্লক পার্কে দিনব্যাপী এই অনুষ্ঠান থাকছে, প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, ঐতিহ্যবাহী আলুহাটি এবং দুই উৎসব সহ নানান লোকজ আয়োজন। আমাদের চেষ্টা থাকবে ভেন্যটিতে আসলে যেন মনে হয় এক টুকরো বগুড়ার মাঝেই আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন ফিরে গেছেন শৈশবে।এসময় উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সদস্য সচিব জুলফিকার হুসাইন সোহাগসহ সংগঠনের নেতৃবৃন্দ।