নাটোরে বগি রেখে চলে গেল ট্রেন
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে চালক বুঝতে পেরে আবারও ট্রেনটি পেছন দিকে নিয়ে এসে ফেলে যাওয়া বগি সংযুক্ত করে এক ঘণ্টা পরে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।
মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার উজ্জ্বল হোসেন বলেন, আজ দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় নাট খুলে পেছন থেকে ২টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরও বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, সেই সঙ্গে কোনো ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি বলে জানান এই স্টেশন মাস্টার।