প্রথম কার্যদিবস শুরু করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী
প্রথম কার্যদিবস শুরু করলেন নবনিযুক্ত জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।
প্রথম কার্যদিবস শুরু করলেন নবনিযুক্ত জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি দুপুর দেড়টায় সচিবালয়ে তার নিজ কার্যালয়ে প্রবেশ করেন এ সময় জনপ্রশাসনের সিনিয়র সচিব মোঃ এহসানুল হক ফুল দিয়ে তাকে বরণ করেন।পরে দপ্তরের সকল কর্মকর্তাদের সাথে নিয়ে মতবিনিময় সভা করেন । সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভায় অংশ নেন।
উল্লেখ্য, জয়পুরহাট -২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল বারী । গত রবিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ পাঠ করেন তিনি। প্রথম কার্য দিবসে প্রতিমন্ত্রী আব্দুল বারীর সাথে সরাসরি কথা বললে তিনি জানান, আমি সততা ও নিষ্ঠার সহিত এই দপ্তরে দায়িত্ব পালন করব এবং দেশের উন্নয়নের স্বার্থে কাজ করে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।