বারবাকিয়ায় বিশেষ অভিযানে চৌদ্দশ ঘনফুট কাঠ ১৪টি যানবাহন আটকসহ ৪৪ বিভাগীয় মামলা দায়ের

বারবাকিয়া রেঞ্জে গত ৬ মাসে অভিযান চালিয়ে পেকুয়া উপজেলার আশ পাশের এলাকা থেকে আসা প্রায় ১৪০০ঘনফুট গর্জন, সেগুন সহ বিবিধ প্রজাতির গোল ও চিড়াই কাঠ জব্দ করা হয়।পাশাপাশি বালু,পাহাড়ের মাটি কাটা ও অবৈধ গাছ পরিবহনের দায়ে স্কেভটর সহ ১৪ টি যানবাহন আটক করা হয়।

এ সকল অপরাধের সাথে জড়িত এলাকার প্রভাব শালী ব্যাক্তিদের আসামী করে ৪৪ টি বিভাগীয় মামলা দায়ের করা হয়।বারবাকিয়া রেঞ্জের সাঁড়াশি অভিযানে কাঠ পাচারকারী সিন্ডিকেট,পাহাড়খেকো,ভুমিদস্যু সহ অবৈধ বালি পাচারাকারীরা একত্রিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বারবাকিয়া রেঞ্জের সংরক্ষিত বন হইতে গাছ কর্তন ও পাচার বর্তমানে শূন্যের কোঠায় নেমে এসেছে।

বারবাকিয়া রেঞ্জের সাড়াশি অভিযানে দিশেহারা হয়ে কাঠ ও বালি পাচার সিন্ডিকেট,পাহাড়খেকো জবর দখলকারী  সহ ভূমি দস্যুরা বারবাকিয়া রেঞ্জের তথাবনবিভাগের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা তথ্য দিয়ে বনবিভাগের কর্মকর্তাদের নামে অপপ্রচার চালাচ্ছে। কুচক্রী মহল বারবাকিয়া রেঞ্জের কাজের গতি সংকুচিত করার জন্য নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা তাদের ব্যাক্তিগত স্বার্থসিদ্ধির জন্য মিথ্যা প্রপাকান্ডা ছড়াচ্ছে।