পরিবেশ অস্থিতিশীল করলে ‘আম ছালা’ দুটোই যাবে: প্রধানমন্ত্রী

দেশে পোশাক শ্রমিকদের আন্দোলনে ‘উসকানি’ দেওয়া হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবেশ অস্থিতিশীল করলে ‘একূল ওকূল’ দুটোই যাবে। তিনি বলেছেন, “আজকে বেতন বাড়া, এটা সেটাসহ নানা ধরনের আন্দোলন করতে যায় (পোশাক শ্রমিকরা)। এই রপ্তানি যদি বন্ধ হয়, তাহলে পোশাক কারখানা বন্ধ হয়ে যাবে। তখন আমও যাবে, ছালাও যাবে। “বেতন আর বাড়বে না, তখন চাকরিই চলে যাবে। ঘরে ফিরে যেতে হবে। তখন কী করবে?”

পরিবেশ অস্থিতিশীল করলে ‘আম ছালা’ দুটোই যাবে: প্রধানমন্ত্রী