নারায়নগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক মাহবুব’র বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতি সহ ঘুষ দুর্ণীতির অভিযোগ

সার্টিফিকেট জালিয়াতি করে বয়স কমিয়ে বিআরটিএতে চাকরি নেওয়ার পর ঘুষ ও দুর্নীতির মাধ্যমে আংগুল ফুলে কলাগাছ হয়েছেন সহকারি পরিচালক মো. মাহবুবুর রহমান।

নারায়নগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক মাহবুব’র বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতি সহ ঘুষ দুর্ণীতির অভিযোগ

সার্টিফিকেট জালিয়াতি করে বয়স কমিয়ে বিআরটিএতে চাকরি নেওয়ার পর ঘুষ ও দুর্নীতির মাধ্যমে আংগুল ফুলে কলাগাছ হয়েছেন সহকারি পরিচালক মো. মাহবুবুর রহমান। দুর্নীতি করে নিজ নামে এবং বেনামে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে এমন অভিযোগ এসেছে। অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব এর কাছে। স্বরাষ্ট্র সচিব এর কাছে লিখিত অভিযোগে বলা হয়, নারায়নগঞ্জ জেলার বিআরটিএ অফিসে সহকারী পরিচালক হিসেবে কর্মরত মোঃ মাহবুবুর রহমান নানা কর্মকান্ড করে বর্তমানে আংগুল ফুলে কলাগাছে রুপান্তরিত হয়েছেন।

তার দাখিলকৃত এসএসসি পরীক্ষার সার্টিফিকেটে নাম মোঃ মাহবুবুল আলম, তার জন্মতারিখ উল্লেখ আছে- ২ নভেম্বর ১৯৭৬ ইং। জাতীয় পরিচয়পত্রে তার নাম উল্লেখ আছে- মোঃ মাহবুবুর রহমান। জন্ম তারিখ উল্লেখ আছে- ২০ ফেব্রুয়ারি ১৯৮৩ ইং। এনআইডি নম্বর- ২৩৯১৬৬৫৬২৩। প্রমান হিসেবে তার প্রদত্ত এসএসসি পাশের সার্টিফিকেটের ফটোকপি, টেবুলেসন সীটের ফটোকপি ও তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিযোগপত্রে সংযুক্ত করা হয়েছে।