কালব’ র বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত
১৬ মে ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশে লিঃ (কালব) এর বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ঢাকার আগারগাঁও সমবায় অধিদপ্তরে অনুষ্ঠিত হয়ে গেল।
১৬ মে ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশে লিঃ (কালব) এর বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ঢাকার আগারগাঁও সমবায় অধিদপ্তরে অনুষ্ঠিত হয়ে গেল। বাংলাদেশের ৮ অঞ্চলের কালবের ডেলিগেটবৃন্দ বিরতিহীনভাবে সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে ভোট প্রদান করেন। নির্বাচনে দু’টি প্যানেলের মধ্যে মি. আগষ্টিন পিউরীফিকেশন চেয়ারম্যান পদে ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। ভাইস-চেয়ারম্যান পদে লায়লা আখতার মোত্তালেব বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। সেক্রেটারি পদে নরেশ চন্দ্র বিশ্বাস, ট্রেজারার পদে মোঃ জিল্লুর রহমান নির্বাচিত হয়ে বিজয় অর্জন করেন। এছাড়াও দেশের ৮টি অঞ্চলে ৮ জন ডিরেক্টর বিজয় লাভ করেন।
ক-অঞ্চলে মোঃ রেজাউল করিম, খ-অঞ্চলে মোঃ মতিয়ার রহমান, গ-অঞ্চলে বিনাপ্রতিদ্বন্দিতায় শেখ সহিদুল ইসলাম, ঘ-অঞ্চলে মোঃ খন্দকার নজরুল ইসলাম, ঙ-অঞ্চলে বিনাপ্রতিদ্বন্দিতায় রতন চন্দ্র রায়, চ-অঞ্চলে বিনাপ্রতিদ্বন্দিতায় অনিল লিও কস্তা, ছ-অঞ্চলে পুলক দাস ও জ-অঞ্চলে উত্তম কুমার দে নির্বাচিত হন।
তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের মাননীয় যুগ্ম নিবন্ধক জনাব কামরুজ্জামান, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক জনাব সোলাইমান বেগ ও ঢাকা জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক জনাব তৌহিদুর রহমান অত্যন্ত সুন্দরভাবে কালবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন পরিচালনা করেন।
নির্বাচনে ভোট প্রদান শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের মাননীয় যুগ্ম নিবন্ধক জনাব কামরুজ্জামান। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন জনাব কামরুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং একই সময়ে কালব সহ বিভিন্ন সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান।
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ এ সময়ে কালবের নবনির্বাচিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও, কাককো লিঃ-এর চেয়ারম্যান মি. টুটুল পিটার রড্রিক্স, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট মি. হেমন্ত ইগ্নেসিয়াস কোড়াইয়াসহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।