পল্টন থানা বিএনপি'র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

বুধবার (১৮ জুন) নয়া পল্টন বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে নিচ তলায় পল্টন থানার ১৩ নং ওয়ার্ড বিএনপি'র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন ঘোষণা করা হয়।

পল্টন থানা বিএনপি'র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

বুধবার (১৮ জুন) নয়া পল্টন বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে নিচ তলায় পল্টন থানার ১৩ নং ওয়ার্ড বিএনপি'র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন ঘোষণা করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহ্বায়ক রফিকুল আলম মজনু।
 
মজনু বলেন, আপনারা আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে সদস্য বানাবেন না, আপনারা এটাও জেনে রাখেন যারা নতুন করে সদস্য হচ্ছেন তাদেরকে যে কমিটিতে রাখা হবে তাও কিন্তু না। আপনারা সদস্য হয়ে দলের জন্য কাজ করা শুরু করুন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্টন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শাকিল। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক কে সিকান্দার কাদির ,ফরহাদ হোসেন, হাজী মনির হোসেন, সদস্য লোকমান হোসেন ফকির, এ্যাডভোকেট হোসাইন আব্দুর রহমান প্রমুখ।