কালীগঞ্জ টেলিভিশন ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া

বিল্লাল হোসেন
বিল্লাল হোসেন
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১ ২১:৪৩:২২  আপডেট :  এপ্রিল ২৬, ২০২১ ২১:৪৭:২২

গাজীপুরের কালীগঞ্জে কালীগঞ্জ টেলিভিশন ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ২৬ এপ্রিল সোমবার বিকেলে শহরের সোনালী ব্যাংকের মোড়ে সেবা হোটেলে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ টেলিভিশন ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির কালীগঞ্জ প্রতিনিধি মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি মো. খোরশেদ আলম ও কালীগঞ্জ টেলিভিশন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন পনির।  

এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহমান আরমান, বাংলা টিভির কালীগঞ্জ প্রতিনিধি রফিক সরকার, কালীগঞ্জ উপজেলা রিপোর্টাস ক্লাবের আহবায়ক ও সমকাল প্রতিনিধি আহমদ আলী, নরসিংদীর কন্ঠস্বরের সম্পাদক সাংবাদিক বিল্লাল হোসেন, দেশ নিউজ টিভির কালীগঞ্জ প্রতিনিধি মোক্তাদির হোসনে, দৈনিক মতপ্রকাশ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নাজমুল হক মনি, ও সাংবাদিক মোস্তফা শিকদারসহ অনেকে।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন দেওয়ান, এসময় তিনি দেশে মহামারি করোনা ভাইরাস সহ সকল বিপদ থেকে উপস্থিত সাংবাদিক ও সকল মানুষের মঙ্গল কামনায় মোনাজাত শেষ করেন।