বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর অনুষ্ঠান উদ্বোধন করলেন ডাঃ হারুন আল রশিদ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: জানুয়ারী ২৫, ২০২৬ ২১:০৪:২৩

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ড্যাব ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে শোক বইয়ে স্বাক্ষর অনুষ্ঠান উদ্বোধন করলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ। রবিবার (২৫ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে সকাল ৯ টায়  ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ( ড্যাব) ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম এই কর্মসূচির আয়োজন করেন।

কর্মসূচি সাত দিনব্যাপী চলমান থাকবে।এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান, ড্যাব ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ জাভেদ আহমেদ। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধায়নে ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ মীর রাশেক আলম অভী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ও ঢামেক ড্যাবের সহদপ্তর সম্পাদক ডা: গোলাম মোর্শেদ সজীব এবং সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডাঃ জাফর ইকবাল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অন্যান্য  নেতৃবৃন্দ,  ঢাকা মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ,  চিকিৎসক নেতৃবৃন্দ  , ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্রনেতৃবৃন্দ, নার্স নেতৃবৃন্দ, কর্মকর্তা নেতৃবৃন্দ, কর্মচারী নেতৃবৃন্দ সহ  বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ।