বিএনপির দেশ গড়ার পরিকল্পনা: ফ্যামিলি কার্ড বাস্তবায়ন রূপরেখা তুলে ধরেন মীর শাহে আলম

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিএনপির সাতদিনব্যাপী “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচির তৃতীয় দিনে ফার্মগেইট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন রুপরেখা তুলে ধরেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী ও দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মীর শাহে আলম।
এসময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ড কিভাবে প্রতিটি পরিবারকে পৌছে দিবেন তার রুপরেখা তুলে ধরেন। তিনি আরো বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে সহায়তা দেওয়া হবে। প্রতি মাসে ২০০০–২৫০০ টাকা বা চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের নিরাপত্তা প্যাকেজ প্রদান করা হবে। এই কার্ড নারীর উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। তার বক্তব্যে এসব বার্তা দেশজুড়ে মানুষের বাড়ি বাড়ি পৌছে দেয়ার আহবান জানান।
বিএনপি'র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সকাল ১১ টায় উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
