বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামীকাল বুধবার (০৫ আগস্ট) উদ্বোধন করা হবে। এ দিন সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে জাদুঘরটি ঘুরে দেখবেন তিনি।
মঙ্গলবার (০৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। রক্তক্ষয়ী সেই গণঅভ্যুত্থানে দীর্ঘ ১৭ বছরের শাসনেরও অবসান ঘটে।
জুলাই স্মৃতি জাদুঘরকে ত্যাগ ও সংগ্রামের জীবন্ত স্মারক হিসেবে দেখছেন সংসদ সদস্যরা।
জেএএ