‘কোটাবিরোধী আন্দোলনকে সরকারবিরোধী বানানোর চেষ্টায় বিএনপি’
কোটাবিরোধী আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলন বানাতে বিএনপি চেষ্টা করছে মন্তব্য করেছেন আ.লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কোটাবিরোধী আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলন বানাতে বিএনপি চেষ্টা করছে মন্তব্য করেছেন আ.লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
কাদের বলেন, কোটা সংস্কারের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৪ সপ্তাহে স্থিতিবস্থা দিয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্যধারণ করে আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছিলাম। বিষয়টি নিয়ে যখন বিচারিক প্রক্রিয়া চলমান, তার প্রতি কোনও প্রকার সম্মান না করে আন্দোলনকারীরা ‘বাংলা ব্লকেড’র নামে মানুষকে কষ্ট দিচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপিসহ কিছু দল আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে আন্দোলনের ব্যর্থতা পেছনে রেখে নতুন পাঁয়তারা করছে। কোটাবিরোধী আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনের চেষ্টা করছে বিএনপি। ফখরুল বলেছেন, মুক্তিযোদ্ধা কোটার দরকার নেই। তাদের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান নেই। কোটাবিরোধীতা করে বিএনপি মুক্তিযুদ্ধবিরোধী, তার প্রমাণ আবারও দিয়েছে।