হিন্দু আইনের সংস্কার চান না হিন্দু আইন প্রতিরোধ পরিষদ
হিন্দু আইনের কোন সংস্কার চান না হিন্দু আইন পরিবর্তন প্রতিরোধ পরিষদ।
হিন্দু আইনের কোন সংস্কার চান না হিন্দু আইন পরিবর্তন প্রতিরোধ পরিষদ। পার্সোনাল ‘ল’ পরিবর্তন করে বাংলাদেশকে হিন্দু শুন্য করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। গত ১৬সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় ঢাকা রির্পোটার্স ইউনিটি নসরুল হামিদ মিলনয়াতনে এক সাংবাদিক সম্মেলনে এ দাবি করেন তারা। নেতৃবৃন্দ বলেন,হিন্দু পার্সোনাল ল পরিবর্তন করা যায় না।
হিন্দু শাস্ত্রীয় পরিপন্থী কোন আইন করা হলে হিন্দু ধর্মে বিশ^াসী মানুষ তা সহ্য করবেনা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, এডভোকেট ড. জে কে পাল, অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস, চারু চন্দ্র দাস, এডভোকেট শংকর চন্দ্র দাস, প্রবীর হালদার, শ্যামল কুমার রায়,এডভোকেট চৈতালী চক্রবর্তী।
বক্তারা আরো বলেন, সরকারের সমর্থনপুষ্ঠ সুবিধাভোগী উচ্চবিত্তের মুষ্টিমেয় হিন্দু ব্যক্তিবর্গ তাদের কায়েমি স্বার্থে হিন্দু আইন পরিবর্তন, সংস্কারের জন্য উঠেপড়ে লেগেছে। তারা সরকারের কাছে দেনদরবার করছে। তারা বলেন, এ চক্রান্তের সাথে যুক্ত হয়েছে দেশি বিদেশি গুটি কয়েক এনজিও ও তাদের মদদপুষ্ট সুবিধাভোগী চিহ্নিত কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান। হিন্দু আইন পরিবর্তনের অপচেষ্টায় সনাতন হিন্দু পরিষদ উদ্যোক্তাদের কর্মকান্ডে হতবাক । হিন্দু আইন সংস্কার হলে হিন্দু সমাজে অশান্তির আগুনে জ¦লে পুড়ে মরবে। তবে অভিন্ন পারিবারিক আইন করা হলে তা মানতে তাদের কোন আপত্তি নেই।