স্থানীয় সরকার বিভাগের সচিব হলেন শহীদুল হাসান

স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তিতে নিয়োগ পেলেন প্রকৌশলী মো. শহীদুল হাসান।

স্থানীয় সরকার বিভাগের সচিব হলেন শহীদুল হাসান

স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তিতে নিয়োগ পেলেন প্রকৌশলী মো. শহীদুল হাসান। আজ মঙ্গলবার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মো. শহীদুল হাসানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

গত ১ মার্চ স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়। উল্লেখ্য প্রকৌশলী মো. শহীদুল হাসান ইতোপূর্বে এলজিইডিতে সর্বোচ্চ সময় প্রধান প্রকৌশলী পদে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।