রাঙামাটিতে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের বর্ধিত সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)-এর রাঙামাটি অঞ্চলের বর্ধিত সভা ‘রূপের রাণী’ খ্যাত রাঙামাটির এক ক্যাফেতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)-এর রাঙামাটি অঞ্চলের বর্ধিত সভা ‘রূপের রাণী’ খ্যাত রাঙামাটির এক ক্যাফেতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিএফএ রাঙামাটি অঞ্চলের সভাপতি মোঃ নুরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আমিরুল হাছান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব খাঁন জুলফিকার আলী, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ও নাজমুল হাসান এবং কেন্দ্রীয় নেতা নূরে আলম হাফিজ। উপস্থিত সকলেই সদস্যদের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন।
কেন্দ্রীয় কমিটি বিএফএ আহবায়ক বলেন ভালো মন্দ নিয়েই দুনিয়াতে চলতে হবে। তাই কারো প্ররোচনায় যেন না পরি আমরা। ন্যয় সঙ্গত অধিকারের জন্েয সবাইকে ঐক্যের মাঝে থাকার আহবান জানান।
বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের কার্যক্রম মাঠপর্যায়ে আরও শক্তিশালী ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিএফএর যাবতীয় শত্রু ও চক্রান্তকারীদের বিরূদ্ধে যারা মিথ্যা প্রপোগন্ডা ছড়াচ্ছে তাদের সতর্ক করেন।
রাঙামাটি অঞ্চলের উপদেষ্টা মোঃ মিজানুর রহমান, বাবুরাম চাকমা, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, কেন্দ্রীয় নেতা রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং ঐক্যবদ্ধভাবে বিএফএ-র কর্মকান্ডকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ জাফরউল্লাহ। অনুষ্ঠান শেষে শহীদ ফরেষ্টার সাজ্জাদ ইউসুফের জন্য এক মিনিট নিরবতা এবং দোয়া পালনের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।