সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপে উঠবে বাংলাদেশে: তারেক রহমান

সংস্কার শেষে বাংলাদেশে নির্বাচনী রোডম্যাপে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপে উঠবে বাংলাদেশে: তারেক রহমান

সংস্কার শেষে বাংলাদেশে নির্বাচনী রোডম্যাপে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দলটির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন।

তারেক রহমান বলেন, গত ১৫ বছর দেশে মাফিয়া শাসন চালু করেছে। এই মাফিয়া চক্র দেশকে ভঙ্গুর করে দিয়েছে। মাফিয়া চক্রের রেখে যাওয়া জঞ্জাল এখনো পরিষ্কার হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা মানে আমাদের সকলের ব্যর্থতা। তাই সকলে এই সরকারকে সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, তরুণ প্রজন্মের আড়াই কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা পাবে। অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার শেষ করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করতে না পারলে ছাত্র জনতার গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।

তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক সংস্কার প্রয়োজন। সেই ধারাবাহিকতায় বিএনপি দলীয় রাজনীতি সংস্কারের জন্য ২০২৩ সালে ৩১ দফা ঘোষণা করা হয়েছে এসময় জ্ঞানভিত্তিক রাষ্ট্র তৈরি করতে নিজেকে তৈরি করার আহ্বান জানিয়েছেন তিনি।

এছাড়াও বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশারফ হোসেন, ডক্টর মঈন খান, মির্জা আব্বাস, অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, ভাইচ চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন,আসাদুজ্জামান রিপন,উপদেষ্টা আব্দুস সালাম, আমানউল্লাহ আমান,যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন,শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, হাবিবুন নবী সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মজনু। উপস্থিত ছিলেন  উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম, রিয়াজ উদ্দিন নসু,আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল , নিলুফার চৌধুরী মনি, সুলতানা আহমেদ, আব্দুল মোনায়েম মুন্না, নরুল ইসলাম নয়ন, মেহেদী হাসান,রাকিব হাসান, নাসির,মিডিয়া উইংয়ের শায়রুল কবির খান, দিদারুল আলম দিদারসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।