সায়কের কন্ঠে আমিরুলের কথা
কবি গীতিকার আমিরুল হাছানের লেখায় আসছে আরো একটি সুফিয়ানা গান।
কবি গীতিকার আমিরুল হাছানের লেখায় আসছে আরো একটি সুফিয়ানা গান। গানটিতে কন্ঠ এবং সুর সংগীত করেছেন কাজী সায়ক।গানটি নিয়ে কবি আমিরুল হাছান বলেন গানটি ভক্তিমূলক আশা করি সকল শ্রোতাদের কাছেই ভালো লাগবে।
সম্প্রতি গানটি অডিও পার্ট শেষ হয়েছে বলে জানান খুব শিগগিরই গানটির ভিডিও কাজ শেষ করে গান কবিতা ইউটিউব চ্যানেলে রিলিজ হবে। কাজী সাহেব বলেন, আমিরুল হাছানের লেখা কথাগুলো খুবই চমৎকার। ভালোলাগা থেকেই গানটি মূলত করা। আমি গানটি নিয়ে অনেক আশাবাদী।