শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও আলোচনা সভা

গতকাল ঢাকায় সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের অডিটোরিয়ামে  শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও আলোচনা সভা

গতকাল ঢাকায় সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের অডিটোরিয়ামে  শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ডঃ,কাজী এমদাদুল হক ও সঞ্চালনায় ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এ্যাড : মশিউর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এ্যসাইনমেন্ট অফিসার ডা:ফিরোজ মাহামুদ ইকবাল। ঢাকায় বসবাসরত শিবগঞ্জ উপজেলার মানুষের পারস্পরিক সংযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধনের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম “শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি  দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থানরত শিবগঞ্জবাসীর মাঝে ঐক্য, সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি শিবগঞ্জ এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।

সমিতির দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ডঃ আবু বক্কর সিদ্দিক, বগুড়া জেলা জর্জ কোর্ট এর জিপি শফিকুল ইসলাম টুকু, এ্যাড শাকিল উদ্দিন, তাহাজ্জদ আলী, আব্দুল আলীম, আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে নব গঠিত বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা'র কার্যকরী কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও অত্র সামাজিক সংগঠন থেকে আমরা বিএনপি পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমন কে মুমূর্ষু অসহায় ও দুস্থ মানব সেবায় বিশেষ অবদান স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। তার পক্ষে থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি'র প্রতিনিধি দল। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলন,প্রধান পৃষ্ঠপোষক ডঃ এজেডএম মাইদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমিতির সমাজ কল্যাণ সম্পাদক তানভীর রেজা, সমিতির সাধারণ সম্পাদক হাসেমুজ্জামান হাসেম, সহ-সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবিহা সুলতানা পুতুল, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিমুল গনি,এয়ার কমোডর এমন আব্দুর রউফ, ডঃ সানোয়ার হোসেন,আলি আকন্দ, মিঠুন মিয়া,মোফাচ্ছের আলী, মশিউর রহমান আপেল,রৌশন, আরিফুল, মিঠুসহ অন্যান্য শিবগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

আরও উপস্থিত ছিলেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকা সভাপতি মারুফা রহমান ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদ ও  সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি,  বিপিসি সাধারণ সম্পাদক মোবিন মাসুদ, সারিয়াকান্দি উপজেলা সমিতির সভাপতি মুকুল,ছাত্রদল নেতা আনোয়ার পারভেজ, শাকিল, শাহাদাত হোসেন প্রমুখ।