শহর রেঞ্জের অভিযানে কাভার্ডভ্যানসহ বিপুল পরিমান সেগুন কাঠ আটক

শহর রেঞ্জের অভিযানে কাভার্ডভ্যানসহ বিপুল পরিমান সেগুন কাঠ আটক

আজ ০৯ জুন বিশ্বস্থ সূত্রে প্রাপ্ত ইনফরমেশনের ভিত্তিতে শহর রেঞ্জ এর রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুল মালেক এর নেতৃত্বে এক দল চৌকস ফরেস্ট গার্ডেরর সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন রেল ক্রসিং এলাকায় এক সাঁড়াশি অভিযান পরিচালনা করে সেগুন গোলকাঠ বোঝাই কাভার্ডভ্যান আটক ও জব্দ করা হয়।

গোলকাঠ বোঝাই কাভার্ডভ্যানটি নাছিরাবাদ এস,এফ,এন,টি,সিতে মজুত রাখা হয়েছে। বনজদ্রব্য পরিমাপ করে ২২৬ টু: = ১৬৬.৯৭ ঘনফুট সেগুন গোলকাঠ পাওয়া যায়। চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তাএস এম কায়চার রেঞ্জ কর্মকর্তাসহ প্রত্যেক স্টাফকে ধন্যবাদ জানান এবং অভিযান অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন ।