মন্ত্রী পরিষদ আইন লঙ্ঘন করে গণপূর্ত সার্কেল-১ এ ৩৭ লক্ষ টাকা অনিয়মিত ব্যায়ের অভিযোগ
গৃহয়ান ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাজে বাস্তবায়ণকারী প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তরের ব্যাপক অনিয়মের ধরা পড়েছে।
গৃহয়ান ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাজে বাস্তবায়ণকারী প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তরের ব্যাপক অনিয়মের ধরা পড়েছে। অডিট অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গণপূর্ত সার্কেল-১ : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীণ ঢাকা কার্যালয়ের সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এর অধীনে ২০২১-২২ অর্থবছরের সার্বিক কার্যক্রমের উপড় অডিট কমপ্লায়েন্স অডিট সম্পাদনকালে লক্ষ্য করেন যে, ভেরিয়েশনের ক্ষেত্রে অভিজ্ঞ তৃতীয় পক্ষের মতামত গ্রহণ না করায় সরকারের প্রায় ৩৭ লক্ষ টাকা অনিয়মিত ব্যয় হয়েছে।
কাজের ডিপিপি,প্রাক্কলন, চুক্তিপত্র ও ভেরিয়েশন সংক্রান্ত নথি পর্যালোচনা করে অডিট টিম উল্লেখ করে,রমনা পার্কের অবকাঠামো উন্নয়ন কাজ: প্রকল্প আইডি নম্বর-৬৯৩০৮৮ তারিখ ১৯ মে ২০২২ সালে মূল চুক্তি ২ কোটি ৬১ লক্ষ ৫৮ হাজার ২ শত ৪৪ টাকার ১৪.১১৮ শতাংশ বৃদ্ধিতে ৩৬ লক্ষ ৯৩ হাজার ১০৫ টাকা ব্যয় বৃদ্ধি পায়।
মন্ত্রী পরিষদ বিভাগ বিগত ২৫ জানুয়ারী ২০২১ তারিকে ৩০ নম্বর স্মারকে উল্লেখ করে,বিনিয়োগকৃত প্রকল্পের ক্ষেত্রে ভেরিয়েশন যদি বেশী হয় সেক্ষেত্রে ঠিকাদার এবং বিশেষজ্ঞ এর মতামত নিয়ে ক্রস চেক করতে হবে। প্রযুক্তিগতভাবে জটিল কার্যাবলীর ক্ষেত্রে অভিজ্ঞ তৃতীয় পক্ষের মতামত গ্রহণ করতে হবে। কিন্তু এক্ষেত্রে মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা না মেনে ভেরিয়েশনের ক্ষেত্রে সেই মতামত গ্রহণ না করা ফলে সরকারের ৩৬ লক্ষ ৯৩ হাজার ১ মত ৫ টাকা অনিয়মিত ব্যয় বা ক্ষতি সাধন হয়েছে।
সুুনিুর্দষ্টভাবে মন্ত্রী পরিষদের নির্দেশনা লঙ্ঘন করা হয়েছে। অডিটের জবাবে তৃতীয় পক্ষের মতামত গ্রহণ করার মতো প্রযুক্তিগত জটিলতা না পাওয়ার কথা উল্লেখ করে মতামতের প্রয়োজন নাই উল্লেখ করলেও নিরীক্ষা মন্তব্যে অডিট নিষ্পত্তির বিষয়টি নাকচ করে। নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়, অঢিটের জবাব নিষ্পত্তির সহায়ক নয়। এরফরে,নিরীক্ষায় সুপারিশ করা হয় সরকারি অনিয়মিত ব্যয়ের ব্যয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের।
এসব বিষয়ে সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সাথে একাধিক বার যোগাযোগের চেস্টা করেও সংশ্লিষ্ট কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।