ভি,পি,বেলায়েত'র সপ্তম কাব্যগ্রন্থ 'আমি মুগ্ধ বলছি"
'আমি মুগ্ধ বলছি,'বাংলা কবিতার এক অনবদ্য সংকলন।
'আমি মুগ্ধ বলছি,'বাংলা কবিতার এক অনবদ্য সংকলন। সংকলনটি এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রতিটি কবিতা নতুন এক অনুভূতি নিয়ে আসে। সাহিত্যানুরাগীদের জন্য এটি নিছক একটি কাব্যগ্রন্হ-ই নয় বরং বাংলা কবিতার বৈচিত্র্যময় রূপের এক অনবদ্য সৃষ্টি।
বাংলার প্রকৃতি ও প্রেম,মনুষ্যত্ব ও জীবনবোধ, সমাজের বিভিন্নরকম অসংগতি, মানুষ ও তাঁর অস্তিত্বের গভীর অনুসন্ধান, মৃত্যু ভাবনা এবং রাজনীতিসহ সমসাময়িক বিষয়ের উপর লেখা প্রত্যেকটি কবিতা হৃদয়গ্রাহী। যার পরতে পরতে ভেসে উঠেছে মানুষের হৃদয়ের কথা।
বিশ্বময় সমাজ আর রাষ্ট্রে সকল প্রকার জুলুম, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে গর্জে উঠেছে কবি'র কলম। সাম্য ও সম্প্রীতির স্বপ্ন দেখা সময়ের সাহসী কলম যোদ্ধা কবি ভি,পি,বেলায়েত'র সপ্তম কাব্যগ্রন্থ এটি। আশাকরি কাব্যগ্রন্থটি পাঠক মনে শিহরণ তুলবে।