বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে: ভিসি ডাঃ শাহিনুল আলম

১৪ ডিসেম্বর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, ডিন, শিক্ষক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, অফিস প্রধান, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ এর অঙ্গীকার হোক ছাত্র জনতার জুলাই আগস্টের গণঅভ্যূত্থানের প্রেরণা নিয়ে শোষণ ও বঞ্চনাহীন বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। শনিবার সকাল সাড়ে ৯টায় (১৪ ডিসেম্বর ) মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

জাতীয় এই কর্মসূচীতে বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মো. শহিদুল হাসান, ভিসি মহোদয়ের একান্ত সচিব ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লব, উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।