বঙ্গবন্ধুর সমাধিতে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন
গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা।
গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা। শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, বিআইডব্লিউটিআরসিবি এর সভাপতি মোঃ আবুল হোসেন, সিবিএ সাংগঠনিক সম্পাদক পান্না বিশ্বাস, সকল বিভাগীয় প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্স এডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বই মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন।