বিএফএ’র চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন

বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) এর উদ্যেগে গত  ৮ মার্চ শনিবার চট্টগ্রাম নগরীর বিবি কনভেনশন হলে বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএফএ’র চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন

বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) এর উদ্যেগে গত ৮ মার্চ শনিবার চট্টগ্রাম নগরীর বিবি কনভেনশন হলে বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কনক বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক আমিরুল হাছান বিশেষ অতিথি হিসাবে ছিলেন সদস্য সচিব খাঁন জুলফিকার আলী, যুগ্ন আহবায়ক নাজমুল হাসান কেন্দ্রীয় নেতা নূরে আলম হাফিজ, আব্দুল মান্নান,জুয়েল চৌধুরী,তৌহিদুর রহমান টগর, এমদাদুল হক, রাকিব হোসেন ও রোকনুজ্জামান রোকন ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলামসহ ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও চট্টগ্রাম অঞ্চলের সংগ্রামী নেতৃবৃন্দ ও সদস্যদের সম্মতিতে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)- এর চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।

বর্ধিত সভায় বিএফএ’র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের সম্মতিতে দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শনিবার (০৮ মার্চ) বিএফএ’র আহ্বায়ক ও সদস্য সচিবের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একত্রিশ (৩১ ) সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি করা হয়েছে সারোয়ার জাহান, সাধারণ সম্পাদক করা হয়েছে শাহানশাহ নওশাদ এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হাবিবুল হক সুমনকে। জুয়েল চৌধুরী ও এমদাদুল হকের সঞ্চালনায় এ বর্ধিত সভা ও ইফতার মাহফিল দুপুর ২টা থেকে অনুষ্ঠিত হয়ে রাত ৯.০০ টায় সমাপ্তি ঘটে।

শহীদ ফরেস্টার ইউসুফ ও সাজ্জাদুজ্জামান রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বক্তারা ফরেস্টার পদে কর্মরতদের নায্য অধিকার ও বৈষম্য নিরসনে নানা আলোচনা করে। স্কেল ও পদোন্নতির জন্য আগামী একমাসের আল্টিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক আমিরুল হাছান। দুঃখ-ক্ষোভে ফেটে পড়া ফরেস্টাররা এ সিদ্ধান্তের সম্মতি জানান।