বরুড়া জাতীয় শিক্ষা দিবস পালিত
শিক্ষক দের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বরুড়ায় শিক্ষক দিবস ২০২২ উদযাপন হয়েছে।
শিক্ষক দের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বরুড়ায় শিক্ষক দিবস ২০২২ উদযাপন হয়েছে।
২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ টায় বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে বর্ণাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরুড়া উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে শিক্ষক দিবস উদযাপিত হয়।র্যালি শেষে বরুড়া উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিবতোষ নাথ এর সভাপতিত্বে শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান।
বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আবুল হোসেন, সহকারী অধ্যাপক মোঃ শাহাদাত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম, আগানগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, কাদবা তলাগ্রাম তারুনি চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ আইয়ুব আলী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।
এছাড়াও বরুড়া আড্ডা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ কামাল পাশা পাটোয়ারীর নেতৃত্বে কলেজে শিক্ষকদের নিয়ে বৃক্ষরোপন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শিক্ষা দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে কলেজের উপাধ্যক্ষ মোঃ কামাল পাশা পাটোয়ারী বলেন আজকে শিক্ষক দিবস উপলক্ষে দেশের সকল শিক্ষকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন, এছাড়াও মানুষ গড়ার কারিগর সকল শিক্ষকদের ঐ কান্তিক প্রচেষ্টা দেশের শিক্ষার মান আরো একদাপ এগিয়ে যাবে এবং প্রত্যাশা করি শিক্ষকদে সকল যৌক্তিক দাবি বাস্তবায়ন ও সরকারি সকল সুবিধা দিতে সরকারের সুদৃষ্টি কামনা করছি।