বিএফইউজে সভাপতি ওমর ফারুক এর ওপর হামলায় জাতীয় প্রেসক্লাব’র নিন্দা
বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে সভাপতি ওমর ফারুক গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীদের হাতে হামলার শিকার হন। গতকাল জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ছাত্রদলের অনুষ্ঠান চলাকালে এঘটনা ঘটে।
তার ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় প্রেসক্লাব। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে বলেন, বিএফইউজের সভাপতির উপর হামলা সাংবাদিক সমাজের উপর হামলা। এ ধরণের ঘটনায় আমরা উদ্বিগ্ন। সাংবাদিক সমাজ কোন অবস্থায় তা মেনে নিতে পারে না।
তিনি হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবী জানান। বিএফইউজে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। হামলাকারীদের দ্রæত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিএফইউজে আজ দুপুর ১২ টায় প্রেসক্লাবে মানববন্ধনের কর্মসূচি দিয়েছে।