নিটোরের নতুন পরিচালক ডা. আবুল কেনান
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. আবুল কেনান।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. আবুল কেনান। একইসঙ্গে বর্তমান পরিচালক অধ্যাপক ডা. কাজী শামীম উজ্জামানকে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।ডা. মো. আবুল কেনান কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক পদে কর্মরত ছিলেন।
এদিকে, মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত চিকিৎসককে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে