ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের দুই দশকের গৌরবময় যাত্রা উদযাপন উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IDEB)-এ এক মিলনমেলা ও সাধারণ সভার আয়োজন করা হয়।

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের দুই দশকের গৌরবময় যাত্রা উদযাপন উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IDEB)-এ এক মিলনমেলা ও সাধারণ সভার আয়োজন করা হয়। ১৮ এপ্রিল, শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত এই আয়োজনে, ২০০৪ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত সকল ব্যাচের প্রাক্তন প্রায় ৪০০ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দীর্ঘ ২০বছর পর প্রিয় সহপাঠীদের সাথে দেখা হওয়ায় অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে ইমরান মাহমুদের পরিচালনায় এবং মামুন মুন্না ও লোপার সঞ্চালনায়  শুভেচ্ছা বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় ব্যাচের ছাত্র এবং ড্রিম টেকনোলজি লিমিটেড এর চেয়ারম্যান মেহেদী শাওন ও ওমর ফারুক, এ সময় আরও অনেকে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন ঠাকুরগাঁও পলিটেকনিকের সাবেক ছাত্র, মীর হোসেন মিজানুর রহমান, এরশাদ হোসেন, রানা, কামাল পারভেজ, ফিরোজ জামান, হযরত আলী, শাওন আজাদ, মাসুদ পারভেজ, আমজাদ হোসেন, খালেক মাসুদ, ও সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইমরান মাহমুদ আগামী বছরে ২০ বছর পূর্তি উপলক্ষে একটি মিলন মেলার ঘোষণা দেন এবং সেই সাথে এ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন এবং তিনি বলেন “আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ইনস্টিটিউটের সম্মান ধরে রাখব। একে অপরকে সব কাজে সাহায্য করব।

আমাদের পুরনো বন্ধনকে নতুন অর্জনে রূপ দেব।” এ সময় আরও অনেকে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন এবং ভবিষ্যতে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি সুসংগঠিত অ্যালামনাই প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই একমত হন যে, পলিটেকনিক শিক্ষা শুধু কারিগরি জ্ঞানই দেয় না, এটি বন্ধন, সহযোগিতা এবং নেতৃত্বের একটি বড় ক্ষেত্র তৈরি করে দেয়। এই আয়োজন শুধুই একটি অনুষ্ঠান নয়, বরং ছিল একসাথে পথচলার নতুন শপথ, পুরনো বন্ধনের নতুন করে জেগে ওঠা।