জুয়েল সভাপতি-জালাল সম্পাদক

যাত্রার উর্বর ভূমি খ্যাত ভাটি অঞ্চল নেত্রকোনা জেলা যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

জুয়েল সভাপতি-জালাল সম্পাদক

যাত্রার উর্বর ভূমি খ্যাত ভাটি অঞ্চল নেত্রকোনা জেলা যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে জহিরুল ইসলাম খান জুয়েলরানা সভাপতি ও জালাল উদ্দীন খান সাধারণ সম্পাদক, সামছুল ইসলাম সবুজ কার্যকরী সভাপতি, তপন চন্দ্র দাস,আবুল কাশেম মেম্বার সহসভাপতি ও পালাকার,অভিনেত্রী প্রিয়াঙ্কা তাজমীম বিউটিকে নির্বাহী সদস্য করে ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।দুই বছর মেয়াদে গঠিত কমিটির অনুমোদন দেন বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কবি,সাংবাদিক,পালাকার,অভিনেতা বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার জসিম।