কুতুপালংয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে ঘুমধুম কেন্দ্রের শিক্ষার্থীরা
কক্সবাজারের উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা ২য় পত্র বিষয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে আসন গ্রহণ করতে শুরু করেছে
কক্সবাজারের উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা ২য় পত্র বিষয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে আসন গ্রহণ করতে শুরু করেছে
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীরা।বাংলাদেশ-মায়ানমার সীমান্ত পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হওয়ায় কেন্দ্রটি শুক্রবার রাতে জরুরি নির্দেশনা দিয়ে ঘুমধুম থেকে উখিয়া স্থানান্তর করে বান্দরবান জেলা প্রশাসন।শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকেই মিনিবাস, সিএনজি যোগে ১৫ কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা স্থানান্তরিত কেন্দ্রের শিক্ষার্থীরা কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসতে থাকেন।
ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বশর জানিয়েছেন, ১০ টি কক্ষে সকাল ১১ টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা ১ টা পর্যন্ত।তিনি জানান, ঘুমধুম উচ্চ বিদ্যালয়, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় ও কুতুপালং উচ্চ বিদ্যালয়ের মোট ৪৯৯ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নিচ্ছেন।উখিয়া থানা পুলিশের পক্ষ থেকেও শিক্ষার্থীদের জন্য ২টি বাস দেওয়া হয়েছে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, বরাদ্দকৃত বাস যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রয়োজন হবে ততক্ষণ স্ট্যান্ডবাই থাকবে।
পরীক্ষা দিতে আসা ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আমেনা আক্তার বলেন, ” পরীক্ষা নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম, আমাদের এলাকার অবস্থা ভালো না। সকালেও কেন্দ্রে আসার সময় গুলির শব্দ শুনেছি।”প্রসঙ্গত, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তুমব্রু সীমান্তের কোনাপাড়ার জিরো পয়েন্টের অস্থায়ী রোহিঙ্গা শিবিরে মায়ানমার থেকে নিক্ষেপিত মর্টার শেল বিস্ফোরণের ঘটনায় ৬ রোহিঙ্গা হতাহত হয়।এ ঘটনায় হতাহত হয়ে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে আনা ৬ রোহিঙ্গার মধ্যে ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।সাদিয়া (১০) নামের গুরুতর আহত একজন কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে,বাকি ৪ জন চিকিৎসাধীন বলে এম এস এফ হাসপাতালের একটি সুত্র নিশ্চিত করেছে।