জুলাই- আগষ্টে হত্যাকারীদের সঙ্গে কোন আপোষ নয়: নজরুল ইসলাম খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জুলাই - আগষ্টে হত্যাকারীদের সঙ্গে কোন আপোষ নেই,আন্দোলনের সময় আপনাদের সঙ্গে ছিলাম না।

জুলাই- আগষ্টে হত্যাকারীদের সঙ্গে কোন আপোষ নয়: নজরুল ইসলাম খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জুলাই - আগষ্টে হত্যাকারীদের সঙ্গে কোন আপোষ নেই,আন্দোলনের সময় আপনাদের সঙ্গে ছিলাম না। তখন আমি কেরানীগঞ্জ জেলখানায় ছিলাম তখন শুনেছি কিভাবে দেশের মানুষের ওপর নির্যাতন হয়েছে। নিজ পরিবারের সামনে যখন কাউকে আহত হতে হয়, নিহত হতে হয় তখন কি পরিমান কষ্ট তা আমরা অনুমান করতে পারি। এসব হত্যা, জুলুম দেখার পরেও কিভাবে আপষের প্রশ্ন আসে। এটা আপষের বিষয় না। যেভাবে ছাত্রদের গুলিকরে হত্যা করা হয়েছে, মা-বোনদের পেটানে হয়েছে, নির্যাতন করা হয়েছে এর পরেও আপষ কিসের। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে( নিটোর) ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, স্বৈরাচারের পতন পরবর্তী বৈষম্যহীন প্রথম বিজয় দিবস উদযাপন উপলক্ষে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নিটোর শাখা আয়োজিত পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে যে ভিডিও দেখলাম তা দেখে মনে হয়েছে যারা এর সঙ্গে জড়িত তাদের খুজে বেরকরা এমন কোন কঠিন কাজ না। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এরা কোন বাহিনীর লোক নয় এরা দলীয় কর্মী। এই বিবেচনায় বিচার করতে হবে। তিনি বলেন, আমরা ১ দফা আন্দোলন করেছি, ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র কি মুক্তি পেয়েছে ? না গণতন্ত্র মুক্তি পায়নি। এখন যারা ক্ষমতায় আছেন তাদের আমারা ক্ষমতায় বসিয়েছি, তাদের সহযোগীতা করার আশ্বাস দিয়েছি কিন্তু এখনো যাদের চিকিৎসা হয়নি তাদের চিকিৎসা করতে হবে। তাদের চিকিৎসায় কত টাকা লাগে। যে দেশে এক কাপ চা ১০ টাকা। আপনারা না পারলে দেশের জনগনের কাছে বলুন তারা দেবে। আমি ধন্যবাদ জানাই নিটোরকে যারা কিনা আহতদের চিকিৎসাই না তাদের মানষিকভাবে সুস্থ্য রাখার জন্য আজকে এই ক্রিড়া প্রতিযোগীতা আয়োজন করেছে। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকবো। তিনি বলেন, দেশী বিদেশী অনেক ষড়যন্ত চলছে, তাদের বিরুদ্ধে কাজ করতে হবে। আগামীকাল সরকারের সঙ্গে আমাদের বেঠক আছে।

বিশেষ অতিথির বক্তেব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, যাদের আত্মত্যাগের বিনিয় এই স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি ছালাম জানাই। আহদের সুস্থ্য থাকার জন্য সাপ্তাহিক ক্রীড়া সপ্তাহের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ইতিহাস আরো সুন্দরভাবে তুল ধরতে হবে। আমরা অতীতকে ভুলে যাই। এবার আর বলার সুযোগ নেই। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থ্যা করতে হবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)'র  সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব অধ্যাপক ডা. আব্দুস সালাম, নিটোর হাসপাতালের  পরিচালক অধ্যাপক ডাঃ আবুল কেনান,বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ,ড্যাবের কোষাধ্যক্ষ ডাঃ জহিরুল ইসলাম শাকিল,সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন,ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডাঃ মেহেদী হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাঃ কামাল, ডাঃ ওয়াকিল আহমেদ,ডাঃ ফারুক আহমেদ, ডাঃ আরেফিন রঞ্জু, ডাঃ শেখ ফরহাদ,ডাঃ এ কে এম শরফুদ্দিন আশিক, ডাঃ জাবেদ হোসেন,ডাঃ সোনেট, ডাঃ মতিন, ডাঃ জাকারিয়া, ডাঃ হিমেল, ডাঃ রাজু, হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী জুলাই - আগষ্টে আহত ছাত্র - জনতা সহ ড্যাবের কেন্দ্রীয় ও নিটোর শাখার নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি ড্যাব নিটোর শাখার সভাপতি ডাঃ শামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. শেখ মোহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় শেষ হয়।