পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক পদে প্রমোশনের তালিকায় শীর্ষে রয়েছেন বিএনপি দলীয় এমপি প্রার্থীর মেয়ে নাদিরা আক্তার

পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক পদে প্রমোশনের তালিকায় শীর্ষে রয়েছেন ফরিদপুর—১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মরহুম আফসার উদ্দিন আহমেদের মেয়ে নাদিরা আক্তার।

পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক পদে প্রমোশনের তালিকায় শীর্ষে রয়েছেন বিএনপি দলীয় এমপি প্রার্থীর মেয়ে নাদিরা আক্তার

পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক পদে প্রমোশনের তালিকায় শীর্ষে রয়েছেন ফরিদপুর—১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মরহুম আফসার উদ্দিন আহমেদের মেয়ে নাদিরা আক্তার। নাদিরা আক্তারের বাবা আফসার উদ্দিন আহমেদ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির প্রতিষ্ঠা লগ্নে বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।

তিনি বিএনপির প্রতিষ্ঠা লগ্নের পর ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন। পরবতীতে ২০০১ সালের বিতর্কিত নির্বাচনেও বিএনপি, জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ছিলেন নাদিরার বাবা আফসার উদ্দিন আহমেদ।

বিএনপি মনোনীত দুইবারের এমপি প্রার্থীর মেয়ে নাদিরা আক্তার পাসপোর্ট অধিদপ্তরের উপ—পরিচালক। তিনি চাকরিতে যোগদানের পর থেকেই পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকায় এক নাগারে ২২ বছর কর্মরত রয়েছেন। তিনি বর্তমানে ভিসা শাখার (পার্সোনালাইজেশন সেন্টার) উপ—পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। নাদিরা আক্তার পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক পদ থেকে পরবর্তী প্রমোশন দৌড়ে মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকায় তার নাম শীর্ষে রয়েছে বলে জানা গেছে। এর আগে জামায়াত—বিএনপির সংশ্লিষ্টতার কারণে নাদিরা আক্তারের এক ভাই বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পদ থেকে প্রমোশন পাননি বলে একটি সূত্র থেকে জানা যায়।

অনুসন্ধান সূত্রে আরও জানা যায়, নাদিরা আক্তার ২০০১ সালের এপ্রিল মাসে পাসপোর্ট অধিদপ্তরে প্রধান কার্যালয়ে সহকারী পরিচালক পদে যোগদান করেন। যোগদানের পর থেকেই দীর্ঘ ২২ বছরই ঢাকা কার্যালয়ে তিনি কর্মরত রয়েছেন। নাদিরা আক্তারের বাবা আফসার উদ্দিন আহমেদ ফরিদপুর—১ আসন (বোয়ালমারী—মধুখালী—আলফাডাঙ্গা) থেকে বিএনপি-জামায়াত মনোনীত দুই বারের সংসদ সদস্য প্রার্থী ছিলেন। আফসার উদ্দিন আহমেদ বিএনপির প্রতিষ্ঠা লগ্নে বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।

তিনি বিএনপির প্রতিষ্ঠা লগ্নের পর ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন। পরবতীতে ২০০১ সালের বিতর্কিত নির্বাচনেও বিএনপি—জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ছিলেন আফসার উদ্দিন আহমেদ।

নাদিরা আক্তারের বিভিন্ন সময় বদলির অর্ডার হলেও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক সকল মহাপরিচালদের সখ্যতা থাকার কারণে তাকে কোনদিনই ঢাকার বাইরে যেতে হয়নি। ২০১৮ সালে তার বিরুদ্ধে ঘুষ বানিজ্যসহ বিভিন্ন দুর্নীতির দায়ে দুদকে অভিযোগ দায়ের হলে সে সময় প্রমোশন থেকে তিনি বঞ্চিত হন। তার কলেজ শিক্ষক স্বামী কোলন ক্যান্সারে আক্রান্ত বলে চিকিৎসার নামে চাঁদা আদায় করে ভারত ও সিঙ্গাপুরে দীর্ঘ ৯ মাস অবস্থান করেছিলেন।

বৈশ্বিক মন্দার সময় অফিসের কেউ বিদেশ যেতে না পারলেও তিনি ওই সময় ২বার সিঙ্গাপুর ভ্রমণ করেন। নাদিরা আক্তার মালয়েশিয়াতে সেকেন্ড হোম তৈরি করেছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে নাদিরা আক্তার মন্ত্রণালয় থেকে আরেকটি প্রমোশন দৌড়ে এগিয়ে আছেন বলে জানা গেছে।