জিয়াউর রহমানের মাজারে নব গঠিত সিরাজগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির শ্রদ্ধা
বিএনপি'র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবগঠিত সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুত কমিটির নেতৃবৃন্দ।
বিএনপি'র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবগঠিত সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুত কমিটির নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু।
রবিবার ( ১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান, এ সময় ফাতেহা পাঠ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহের আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এর আগে গত ২ ফেব্রুয়ারি ১৮ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলার বিএনপি'র সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপি'র আহবায়ক আমিরুল ইসলাম খান আলিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন, বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ,জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিমকি ইমাম খানসহ জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এদিকে নবগঠিত সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন কে কেন্দ্র করে সকাল থেকে সিরাজগঞ্জ জেলা বিএনপির আওতাধীন সকল থানা ,উপজেলা ও পৌরসভা এবং ইউনিয়ন বিএনপি, যুবদল ,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জড়ো হয়। আর এসব নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন এর মাধ্যমে বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা।