আশুগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে অবহিতকরণ সভা
গতকাল ১০ জানুয়ারী সন্ধ্যা ৭ টায় আশুগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণ কার্যক্রমে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে গণভোট, পোস্টাল ভোট ও নির্বাচন আচরণ বিধিমালা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মোছাম্মাত ফারহানা রহমান। সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ব্রাহ্মণবাড়িয়া। আশুগঞ্জ উপজেলায় নির্বাচন প্রস্তুতি ও গণভোট সংক্রান্ত প্রচারণার বিষয়ে বিস্তারিত প্রেজেন্টেশন দেন উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া।
সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল আলম চৌধুরী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব আহমেদ।