চট্টগ্রামে ড্রোন নির্মাতা আশির উদ্দিনের পাশে তারেক রমান

চট্টগ্রামের বাঁশখালীতে ব্যক্তিগত উদ্যোগে ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

আজ সোমবার দুপুরে (১৬ জুন) চট্টগ্রামের বাশঁখালীর পুইছড়িতে মোহাম্মদ আশির উদ্দিনের বাড়িতে যান ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল। বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলটি মোহাম্মদ আশির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। এদিকে, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কারিগরি সহযোগিতা হিসেবে তারেক রহমানের পক্ষ থেকে মোহাম্মদ আশির উদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি তার আরও বেশি দক্ষতা অর্জনের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।