চট্টগ্রাম উত্তর বন বিভাগের উচ্ছেদ অভিযানে ২৫ একর বনভূমি জবরদখল মুক্ত

আজ ৫ ডিসেম্বর চট্টগ্রাম উত্তর বন বিভাগের কুমিরা রেঞ্জের ফোজদার হাট বিট কাম চেক স্টেশনের নিয়ন্ত্রণাধীন বি.এস ৭৫১ ও আর.এস ৫৫৭ দাগের অনুমানিক ২৫ একর জায়গা সিমেন্টের পিলার দিয়ে মীর গ্রুপের প্রোপাইটর আব্দুস সালাম কর্তৃক অবৈধ দখলের অপচেষ্টা কালে তাদেরকে প্রতিহত করা হয়।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক সদর এর নেতৃত্বে শহর রেঞ্জ, কুমিরা রেঞ্জ ও হাটহাজারী রেঞ্জের ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী সীতাকুন্ড থানার ১০ জন কর্মকর্তা কর্মচারী ও ২০জন শ্রমিক সহ সকাল ১০টা হতে বেলা ১২:৩০ পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে ১১০টি সিমেন্টের পিলার ভেঙ্গে দেয়া হয়।

এই অভিযানে আনুমানিক ২৫ একর জায়গা দখলের অপচেষ্টা হতে মুক্ত করা হয়। মীর গ্রুপের মালিক আব্দুস সালাম এর ২০-২৫ জন শ্রমিক সিমেন্টের পিলার দিয়ে বন বিভাগের জায়গা দখলের চেষ্টা করেন। এই অভিযানে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ জয়নাল আবেদীন, শহর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ আ: মালেক, কুমিরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: সাদেকুর রহমান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী অংশ গ্রহণ করেন। অভিযান পরিচালনাকালীন সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার।