খুলনা বিভাগীয় যাত্রা উৎসব সমাপ্ত
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় ৭দিন ব্যাপি যাত্রা উৎসবের আজ ২৫ডিসেম্বর সমাপনী দিন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় ৭দিন ব্যাপি যাত্রা উৎসবের আজ ২৫ডিসেম্বর সমাপনী দিন। সমাপনী দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নিবন্ধিত যাত্রাদল 'সুন্দরবন অপেরা' মঞ্চস্থ করবে যাত্রা পালা 'নাচমহল'।
পালাটি রচনা করেছেন ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, নির্দেশনা দিয়েছেন বাবু অবনি মল্লিক। শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন অবনি মল্লিক, মিঠুন ইসলাম টিসু, মুক্তিরানী, রুপালীবালা, সিবন্তীনি রাণী, সুকুমার বিশ্বাস, প্রদীপ কীর্তনীয়া, নজরুল ইসলাম, সুশীল বিশ্বাস, প্রদীপ হালদার, শচীন মন্ডল প্রমুখ। যাত্রার পরিভাষায় বিদায় রজনীতে (শেষদিন) বিশিষ্ট সংঙ্গীত শিল্পী ও সুন্দরবন অপেরার স্বত্বাধিকারী পারুল শেখ বলেন।
যাত্রা আমাদের ঐতিহ্য। যাত্রার জন্য চাই সুন্দর সামাজিক যাত্রাপথ, চাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। সাধুবাদ জানাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদকে, কৃতজ্ঞতা জানাই বর্তমান সরকারকে এমন একটি মহতি উদ্যোগ গ্রহন করেছেন বলে।