এক ঘরে বাবাসহ ৬ শিক্ষক
এক আদর্শ শিক্ষকের ঘরে জন্ম নিয়েছেন আরো পাঁচজন শিক্ষক। শিক্ষা এবং শিক্ষকতা যেন তার কাছে এক মহান দায়িত্ব।
এক আদর্শ শিক্ষকের ঘরে জন্ম নিয়েছেন আরো পাঁচজন শিক্ষক। শিক্ষা এবং শিক্ষকতা যেন তার কাছে এক মহান দায়িত্ব। মৌলভী আব্দুল মালেক নেত্রকোনা জেলাধীন মদন উপজেলার বালালী বাঘমারা দাখিল মাদ্রাসায় ১৯৯৫ সালে মৌলভী শিক্ষক হিসেবে যোগদান করেন ।
একই প্রতিষ্ঠান থেকে ৩১শে মে ২০২৪ অবসরে যান তিনি। নেত্রকোনা জেলা, মদন থানাধীন বাগজান গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মৌলভী আব্দুল মালেক । তিনি বর্তমানে ৩ ছেলে ও ৩ মেয়ের গর্বিত পিতা । স্ত্রী একজন গৃহিণী । অত্যন্ত অজপাড়া গাঁয়ে জন্মগ্রহণ করা এই মৌলভী আব্দুল মালেক ছোটবেলা থেকে শিক্ষার প্রতি ছিল অগাধ ভালোবাসা, তাই তিনি পেশা হিসেবে শিক্ষকতাকে বেছে নেন। নিম্ন মধ্যবিত্ত পরিবার তবুও তিনি দমে যাননি চালিয়ে গেছেন জীবন সংগ্রাম।
বাবার আদর্শে বেড়ে ওঠা ছয় সন্তান বাবার পথ এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে, ঘুনে ধরা সমাজে শিক্ষার আলো ছড়াতে ভাটি বাংলার গ্রামে গ্রামে আদর্শ শিক্ষার্থী তৈরি করার জন্য তারাও বেছে নেন শিক্ষকতা জীবন। তথ্যসূত্রে উঠে আসে মৌলভী আব্দুল মালেকের বড় ছেলে জুবায়ের আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে সরকারী হাইস্কুলে (নন- ক্যাডার) শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও ১৮ তম শিক্ষক নিয়োগেই একসাথে শিক্ষক হয়েছেন ৪ ভাই-বোন। তাঁরা হলেন, তাকরিমা আক্তার সহকারী মৌলভী শিক্ষিকা, জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদরাসা, মদন নেত্রকোনা।
মাওলানা বায়েজীদ আহমেদ সহকারী মৌলভী শিক্ষক, বালালী বাঘমারা খন্দকার আব্দুর রাজ্জাক দাখিল মাদরাসা, মদন, নেত্রকোনা। নাফিয়া আক্তার, সহকারী মৌলভী শিক্ষিকা, আল্লামা শাহ সুফী খাজা সাইফুদ্দিন দাখিল মাদরাসা, ময়মনসিংহ সদর, ময়নসিংহ। আরিফ রাব্বানী ঈসা ইবতেদায়ী মৌলভী শিক্ষক, বালালী বাঘমারা খন্দকার আব্দুর রাজ্জাক দাখিল মাদরাসা, মদন, নেত্রকোনা। এমনকি ছোট বোন নাইমা আক্তারকেও তারা শিক্ষকতা পেশায় আনতে আগ্রহী।
যে কিনা যথাক্রমে PSC, SSC (বোর্ড বৃত্তি )ও HSC (২০২৫) সরকারি মুমিনুন্নেসা মহিলা কলেজ, ময়মনসিংহ থেকে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে । মৌলভী আব্দুল মালেক মনে করেন,শিক্ষকতা শুধু চাকরি নয়, এটি একটি সেবা -সমাজ ও মানবতার প্রতি নিবেদিত এক মহৎ দায়িত্ব। শিক্ষকতা পেশার আদর্শ হলো জ্ঞান, মানবতা ও নৈতিকতার সমন্বয়ে একটি আদর্শ জাতি গঠন করা।